এডিস মশা নিধনে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না বা জমে থাকা পানিতে মশার প্রজনন আছে কি না তা সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসা বাড়িগুলো সার্ভে করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।